June 3, 2026, 6:47 pm

ঈশ্বরগঞ্জে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে মাজেদ বাবু

Reporter Name
  • আপডেট Sunday, January 11, 2026
  • 208 জন দেখেছে
মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসব মুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ‘ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ইং। শুক্রবার১১জানুয়ারি সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ ৮-ঈশ্বরগঞ্জ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবু।ঈশ্বরগঞ্জের ক্রীড়াপ্রেমী যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃইসহাক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব  আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন”যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ঈশ্বরগঞ্জের মাঠগুলোতে আবারও খেলার আমেজ ফিরে আসছে দেখে আমি আনন্দিত। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।টুর্নামেন্টের আহ্বায়ক মোঃইসহাক তাঁর বক্তব্যে বলেন,”আমরা চেয়েছি ঈশ্বরগঞ্জের যুবসমাজকে একটি সুস্থ বিনোদন ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দিতে। সকলের সহযোগিতায় আমরা এই আয়োজনকে সার্থক করতে চাই।হার-জিতের চেয়েও খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর