June 13, 2026, 12:37 am

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীর কচুরিপানা পরিষ্কার

Reporter Name
  • আপডেট Friday, June 12, 2026
  • 19 জন দেখেছে

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীকে দূষণ ও কচুরিপানামুক্ত করার লক্ষ্যে পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।আয়োজন করে উপজেলা প্রশাসন।শুক্রবার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন আলহাজ্ব লুৎফুল্লাহেল মাজেদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,কাঁচামাটিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কচুরিপানা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং স্থানীয় কৃষকদের সুবিধার্থে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি,যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা এবং ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু।কাঁচামাটিয়া নদী সংলগ্ন এলাকার পরিবেশ উন্নয়ন এবং পানি প্রবাহ সচল রাখার এই উদ্যোগে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে উন্নয়নের চিত্র দেখতে পাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর