July 9, 2026, 1:51 pm

ঈশ্বরগঞ্জের লক্ষিগঞ্জে লাঙ্গলের নির্বাচনী বিশাল  মিছিল 

Reporter Name
  • আপডেট Friday, January 5, 2024
  • 114 জন দেখেছে
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৮-আসনে জাতীয় পার্টি থেকে মনোনিত প্রার্থী ফখরুল ইমামের লাঙ্গল মার্কার বিশাল মিছিল করে দলীয় নেতৃবৃন্দ ও সাধারন লোকজন। বৃহস্পতিবার মাইজবাগ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার পারভেজ ও আওয়ামীলীগ নেতা আবু বাহারুল আলম মজনু’র দিক নির্দেশনায় লক্ষিগঞ্জ বাজারে বিশাল মিছিল হয়।উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষিগঞ্জ (ময়মনসিংহ-কিশোরগঞ্জ) মহাসড়ক দিয়ে মিছিল বের হয়ে বাজার দিয়ে গিয়ে দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। মিছিলে স্লোগান দেয় “লাঙ্গল লাঙ্গল জিতবে এবার লাঙ্গল”।সাত তারিখ শুভদিন “লাঙ্গল মার্কায় জনসমর্থন দিন” দিয়ে স্লোগানে মুখরিত করে তুলে।পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার।এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস ও আওয়ামীলীগ নেতা আবু বাহারল আলম মজনু, বংলাদেশ আওয়ামী যুবলীগ মাইজবাগ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সরজুল ভুইয়া,সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবদুল মতিন,মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ হারেছ উদ্দিন সরকার,আওয়ামীলীগ নেতা ও মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মোঃ মিজানুর রহমান রতন।অন্যান্যদের মাঝে মাইজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল আউয়াল আকন্দ, মাইজবাগ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হযরত শাহ সুফি মুহম্মদ আবুল কাশেম আকন্দ, জাতীয় পার্টির নেতা মোঃ আবদুল কাইয়ুম আকন্দ,হযরত শাহ সুফি রমজান আলী ফকির,মাইজবাগ যুবলীগের মোঃ হেলাল উদ্দিন,বাচ্চু মিয়া,শ্রমিক নেতা মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর