মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন সাবেক এমপি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।বুধবার শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনিত সাবেক এমপি আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন।তিনি ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।আয়োজন করে রাজিবপুর ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ হেলাল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি পৌর বিএনপির আহবায়ক মুহাম্মদ সাইদুল হক।অনুষ্টান পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন,সহকারী শিক্ষক জহিরুল আলম ফেরদৌস।এসময় অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোফাজ্জল হোসেন টিপু,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন,উপজেলা যুবদলের সভাপতি জুয়েল,রাজিবপর ইউনিয়ন বিএনপির ফজলুল হক,আবু ওয়াহাব সরকার,আবু বকর ছিদ্দিক,সাবেক ইউপি সদস্য হারুন,আতাউর রহমান,খোকন মিয়া রিদয় হাসান, আজিজুল ফকির, আল আমিন এবং বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুহাম্মদ গোলাম মোস্তফা।