July 9, 2026, 10:07 am

ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নে লাঙ্গলের নির্বাচনী পথসভা

Reporter Name
  • আপডেট Wednesday, January 3, 2024
  • 103 জন দেখেছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৮-ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামীলীগের জোটের, জাতীয় পার্টি থেকে মনোনিত প্রার্থী ফখরুল ইমামকে লাঙ্গল প্রতীকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথ সভা অনুষ্টিত হয়। ২-জানুয়ারী মগটুলা ইউনিয়নের আওয়ামীলীগ ও জাতীয় পার্টির যৌথ উদ্দোগে ধীতপুর বাজারে  অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।
প্রধান আলোচক হিসেবে ছিলেন উপজেলা জাতীয় পার্টি সভাপতি লাঙ্গল প্রতীকের প্রার্থী ফখরুল ইমাম এমপি।বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বুলবুল,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম সুরুজ।অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তুর্ণ।
অপরদিকে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাদী,সাংগঠনিক সম্পাদক মোঃ তেফাজ্জল হোসেন, কোষাধক্ষ মতিউর রহমান মতি, সংসদ সদস্যের বিশেষ সহকারি প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন,উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ আবদুল মতিন,মগটুলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং মগটুলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ হাসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ছাড়াও ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব,কামরুল হাসান জুয়েল,দেলোয়ার জাহান মামুন,মোস্তফায়ে কাদের,ইউপি সদস্য আবদুল মান্নান সহ দলীয় ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর