July 9, 2026, 10:10 am

আ.লীগের রাজনৈতিক মৃত্যু ঘটবে ৭ জানুয়ারি গণসংযোগকালে পথসভায় বিএনপি নেতারা

Reporter Name
  • আপডেট Tuesday, January 2, 2024
  • 97 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ৭ জানুয়ারি আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন যে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে তা বন্ধ না হলে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটবে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে পথসভায় তিনি এই মন্তব্য করেন।
বরিশাল নগরীর সদর হাসপাতাল থেকে শুরু করে জেলখানার মোড় হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সোনালি আইসক্রিমের মোড়ে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পথসভায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরও বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের সঙ্গে এদেশের সাধারণ ভোটারদের কোনো সম্পর্ক নেই। তাই বিএনপির আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনের নামে সরকারের এই তামাশা জনগণ বর্জন করবে। তিনি আগামী ৭ তারিখের নির্বাচন বর্জনের জন্য সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, যুগ্ম আহ্বায়ক মন্টু খান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর