July 9, 2026, 10:57 am

আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Thursday, November 7, 2024
  • 84 জন দেখেছে

গাজীপুর মহানগরীর টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে ‘টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল’ নামকরণ করার দাবি জানানো হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সানজিদ আহমেদ মিথুন, রনি দেওয়ান, মিরাদ হোসেন মিঠু, শাহিন মিয়া, ফারুক মৃধা, মানিক শেখ, এনামুল হাসান, বন্ধন, দিদার আহমেদ মানিক, জামাল মিয়া, রানা আহম্মেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আগে এই হাসপাতালের নাম ছিল টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। পরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর বাবা সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের নামে হাসপাতালের নামকরণ করেন। আজ টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক লোকজন হাসপাতালের নাম পরিবর্তন করার দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন। মানববন্ধন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর