July 9, 2026, 6:23 pm

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Thursday, November 14, 2024
  • 68 জন দেখেছে

রাজধানীতে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের ৫ লাখ টাকা অনুদান দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে আহতদের দেখতে গিয়ে দলটির পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
হাসপাতাল পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তারা আহতদের চিকিৎসার খোঁজ খবরও নেন।
এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‌‘ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।’
তিনি বলেন, ‘আহতদের পরিস্থিতি এখনও ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আহতদের পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর