July 23, 2026, 11:28 pm

আশুলিয়ায় বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, January 7, 2026
  • 153 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল বিদেশি মদসহ পেশাদার তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে ডিবির এসআই মো. কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলো—নোয়াখালী জেলার সদর থানার সূর্য নারায়ণপুর এলাকার ফারুক মিয়ার ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০), শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০) ও নোয়াখালী জেলার সদর থানার দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫)।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তাররা পরিবার নিয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের গাছা থানা এলাকায় বসবাস করতেন। সেখানে থেকেই তারা আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, পেশাদার তিন মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া পুলিশ পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় আসামি রুবেলের বিরুদ্ধে দুটি এবং সোহাগের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর