July 23, 2026, 11:28 pm

আলমডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট Thursday, January 8, 2026
  • 137 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেল্ট গলায় পেঁচিয়ে ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ইতিমধ্যে তার মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বিলের মাঠ থেকে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট, সাদা রঙের গেঞ্জি, কালো রঙের হুডি ও নীল রঙের জ্যাকেট।
পুলিশ জানায়, আজ সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর