July 9, 2026, 1:30 pm

আবাসিক হোটেলে গোপন বৈঠক! ‘আওয়ামী লীগপন্থী’ ১৯ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, November 9, 2024
  • 64 জন দেখেছে

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে ‘আওয়ামী লীগপন্থী’ ১৯ জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের কলাতলী সড়কের হোটেল-মোটেল জোনের ইউনি রিসোর্টের পঞ্চম তলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা সেখানে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলার ব্যানারে ‘রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহাণ করে।
পুলিশ বলছে, ‘আওয়ামী পন্থি ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে, এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিল। বাকিদের ছেড়ে দেওয়ার কারণ স্পষ্ট করতে পারেনি পুলিশ।
এদিকে আটক হওয়া টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহির আহমেদ বলেন, ‘জেলার ইউপি সদস্যের নিয়ে সভা ছিল। সেখানে দেশের ক্রান্তিকালে কীভাবে কাজ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ও সমন্বয়ক ঢুকে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে আটক করে।
পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম জানান, শুক্রবার আমাদের মেম্বারস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল। আমাদের যদি গোপন বৈঠক থাকতো তাহলে সড়কের পাশে হোটেলে এতবড় অনুষ্ঠান হতো না। আমাদের হয়রানি করা হচ্ছে। কিন্তু এভাবেই আমাদের ভাইদের আটক করা হয়েছে, সেটির তীব্র নিন্দা জানাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর