July 9, 2026, 11:08 am

আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে: কফিল উদ্দিন

Reporter Name
  • আপডেট Monday, September 15, 2025
  • 82 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। কেউ হবে গায়ক, কেউ হবে নায়ক, কেউ হবে খেলোয়াড়, কেউ ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উকিল-ব্যারিস্টার; ভবিষ্যতের দেশ আপনাদের হাতে গড়ে উঠবে। গতকাল সোমবার সকালে রাজধানীর উত্তরার কিংস কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কফিল উদ্দিন বলেন, আমরা যারা প্রবীণ হয়েছি, আমরা আর নতুন কিছু হতে পারব না। আমরা যে অবস্থানে আছি, সেখান থেকেই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে হবে। কিন্তু আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই শিক্ষার পাশাপাশি শরীর চর্চা, সামাজিক দায়বদ্ধতা, বড়-ছোটর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি ও ভালোবাসা শেখা জরুরি। শুধু বই মুখস্থ করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না; মানুষের জন্য কাজ করাই শিক্ষার আসল উদ্দেশ্য।
তিনি আরো বলেন, আমি ঢাকা-১৮ আসনের উত্তরা এলাকার স্থায়ী বাসিন্দা। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আপনাদের একজন ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। জনগণের শক্তিই আমার প্রকৃত ভরসা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি এ এলাকার মানুষের উন্নয়ন এবং অধিকার আদায়ে কাজ করতে চাই। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর