July 9, 2026, 11:36 pm

আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে হৃতিকের ‘ফাইটার’

Reporter Name
  • আপডেট Sunday, January 14, 2024
  • 96 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: আগামী ২৫ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে হৃতিক রোশন অভিনীত বলিউড সিনেমা ‘ফাইটার’। এমনটাই জানিয়েছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।
তিনি বলেন, আজ রোববার আমরা বলিউডের ফাইটার আনার বিষয়ে আবেদন করব। আশা করছি অনুমতি পেয়ে যাব। সিনেমাটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা থ্রিডি ও টুডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।’ এর আগে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘টাইগার থ্রি’ ও সর্বশেষ ‘ডানকি’ অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। ‘ফাইটার’ সিনেমায় প্রথমবার জুটি হিসেবে পর্দায় আসছেন হৃতিক-দীপিকা। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রমন চিব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর