July 9, 2026, 9:54 am

আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান: হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Monday, March 24, 2025
  • 64 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম, গাজীপুর:: সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান। দলের নাম ভাঙ্গিয়ে যারা দুর্নীতি, চাঁদাবাজী ও লুটপাট করবে  তারা আগামী নির্বাচনে কোনো জায়গায় থাকতে পারবে না। গাজীপুর মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার সন্ধ্যায় ছয়দানা মালেকেরবাড়ি এলাকার ফাতেমা আজমত শাহী জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাসান সরকার বলেন, তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সকল ভেদাবেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। দেশে ষড়যন্ত্র চলছে বিশেষ করে বিএনপির প্রতি, কারণ যেই ফল ভালো তার দিকে নজর থাকে বেশি, আর যেই ফল খারাপ তার দিকে নজর থাকে না।
তিনি বলেন, এখন আর আমাদের পেছনে ফিরে তাকানোর সময় নাই। আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদের ইমাম সাহেবদের বলব আপনারা আলোচনা করেন। নবী করিম (সা.) তিনি মসজিদে থেকে রাজনীতি করেছেন। তারেক রহমানের নির্দেশ মেনে আপনারা কাজ করবেন। যারা হেলিকপ্টারে করে ঢাকা থেকে গাজীপুরে আসে সেই রাজনীতি আর চলবে না। অনেকে অনেক কিছু স্বপ্ন দেখছেন সেটা বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে। আলোচনা শেষে জিয়া পরিবারের সবার জন্য ও নিজের জন্যেও দোয়া কামনা করেন।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে গাজীপুর জেলা জিয়া পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ও গাছা থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক রুবেল মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মণ্ডল ও আব্দুর রশিদ মণ্ডল, গাসিক ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিউল্লা খান বকুল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোতাহার প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ৩৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান, নগরীর মালেকেরবাড়ি বাজার সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, গাছা থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক আবু কাওসার, বিএনপি নেতা আজিজ, রঞ্জু তরফদার, আমিরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর