July 6, 2026, 12:09 am

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে : শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Sunday, January 25, 2026
  • 145 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
রফিকুল আবরার বলেন, মুগ্ধ ও আবু সাঈদ অন্যয়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। আমাদেরও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। শুধু ফ্যাসিবাদ ভাঙতে হবে তা নয়, আমাদের সাধারণ জীবনেও নানা ধরনের অন্যায় দেখি। সেই অন্যায়গুলোও দূর করতে হবে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ছেলে ব্যাংকার আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম প্রমুখ।
পরে দেশের অন্যতম কবি বুলবুল খান মাহবুব এবং হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর