June 18, 2026, 3:47 pm

টঙ্গীতে অনলাইনে পাখি বিক্রির অভিযোগে ২ জন গ্রেপ্তার, ১৬ ময়না-টিয়া অবমুক্ত

Reporter Name
  • আপডেট Thursday, June 18, 2026
  • 15 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীর আরিচপুর রোড এলাকায় অনলাইনে অবৈধভাবে পাখি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ১৬টি পাখি উদ্ধার করেছে পুলিশ ও বন অধিদপ্তর। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে এই অভিযানে অংশ নেয় থানা-পুলিশও। পরে অপরাধে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. ইব্রাহীম (৩৬) ও মাহিদুল ইসলাম (১৮)। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবার (৯৯৯) গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি জানান, মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর রোড এলাকার একটি বাসায় বিপুল পরিমাণ পাখি বিক্রির তথ্য পান বন্য প্রাণী অধিদপ্তরের এক পরিদর্শক।
অভিযান পরিচালনার আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই পরিদর্শক পুলিশি সহায়তা চেয়ে ৯৯৯-এ ফোন করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানায় জানানো হলে কলটি গ্রহণ করেন কনস্টেবল শাহিদা। বিষয়টি সমন্বয় করেন জাতীয় জরুরি সেবা নম্বরে দায়িত্বে (ডিসপাচার) থাকা উপপরিদর্শক (এসআই) আমানত হোসেন। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ও বন অধিদপ্তরের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ১৫টি ময়না, একটি টিয়াসহ ১৬টি পাখি উদ্ধার করা হয়। সেই সঙ্গে অবৈধভাবে পাখি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. ইব্রাহীম ও মাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর