July 6, 2026, 12:28 am

‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’

Reporter Name
  • আপডেট Saturday, January 24, 2026
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইছে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতার পক্ষে ছিল না, ছিল বিপক্ষে। সে সময় আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল, লুটপাটও হয়েছিল। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনরা যে ভয় পান, সেই ভয় আর থাকবে না। এই দেশ আপনাদের, এই দেশের মাটিও আপনাদের। একজন মুসলমানের যে অধিকার আছে, ঠিক একই অধিকার আপনাদেরও আছে। এখানে সবাই সমান, সবাই একই দেশের মানুষ।
তিনি বলেন, ৭১ সালের কথা মনে আছে। তখন বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। কেন যেতে হয়েছিল, কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমাদের যুদ্ধ করতে হয়েছিল এবং আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেই আমরা দেশ স্বাধীন করেছি। এই স্বাধীনতা আমরা নিজেরাই অর্জন করেছি, কেউ করে দিয়ে যায়নি। আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হিন্দুদের মধ্যে একটি ভয় ও আতঙ্ক কাজ করে। তারা ভাবে, অন্য কাউকে ভোট দিলে পরে যদি ক্ষতি করা হয়।
তিনি বলেন, আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষের লোকেরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এবার আমাদের সামনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে। ধানের শীষে ভোট দিন। যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, যারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং আইনশৃঙ্খলার কথা বলে, তাদের হাতকে শক্তিশালী করুন। সবশেষে তিনি সবাইকে অনুরোধ জানিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর