May 31, 2026, 8:03 pm

রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসার ‍জিএমপি কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত

Reporter Name
  • আপডেট Tuesday, April 11, 2023
  • 275 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে উক্ত নির্বাচনের রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসারগণের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সভায় রিটার্নিং অফিসার আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সহায়তা কামনা করেন। তিনি নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে প্রতিপালনে পুলিশের সহযোগিতা প্রত্যাশা করেন।

পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি মাঠ পর্যায়ের সকল পুলিশ কর্মকর্তাগণকে নির্বাচনী কর্মকর্তাগণের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ নির্বাচনকে সাফল্যমন্ডিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর