May 30, 2026, 4:04 pm

মুন্সীগঞ্জে ৩ নারী ছিনতাইকারী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, May 14, 2024
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ :: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা শিপু বেগম (৩৮), গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকার বাসিন্দা রাবেয়া আক্তার (২২) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা ময়না বেগম (৪০)।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা করে হাওয়া বেগম নামে এক যাত্রী বাড়ি ফিরছিলেন। এ সময় হাওয়া বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছিনতাইকারী তিন নারীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, গ্রেপ্তার তিন নারী ছিনতাই, ডাকাতি, শিশু অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত। স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর