May 31, 2026, 12:17 am

মানবতাবিরোধী অপরাধ: পিরোজপুরের চারজনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • আপডেট Thursday, July 20, 2023
  • 99 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন: আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নান, আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ ও নুরুল আমীন হাওলাদার।

এ মামলায় প্রথমে সাত আসামি থাকলেও এখন জীবিত চারজনের বিষয়ে রায় ঘোষণা করা হয়। ২০১৬ সালের এপ্রিলে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ট্রাইব্যুনাল। ২০১৮ সালের নভেম্বরে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

মুক্তিযুদ্ধের সময় অবৈধ আটক নির্যাতন অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে এই আসামিদের বিরুদ্ধে। চারটি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, আসামিদের গুলিতে তিন ব্যক্তি ও এক নারীকে গুরুতর জখম, এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর কথা বলা হয়েছে। যার সব গুলোই প্রমাণিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর