August 16, 2026, 9:54 am

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচের টিকিট প্রথম দিনেই শেষ

Reporter Name
  • আপডেট Saturday, August 26, 2023
  • 186 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। তারই ধারাবাহিকতায় শুক্রবার শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রি। অনলাইনে আইসিসির ওয়েবসাইটের শুরু হয়েছে টিকিট বিক্রি। আগামী ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম দিনই কয়েক ঘণ্টার ভেতর সেই ম্যাচের সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে। কার্যক্রম শুরুর ঘণ্টা খানেক পর বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের টিকিট কেনার জন্য চেষ্টা করা হলে ম্যাচটির টিকিট অবশিষ্ট নেই বলে জানানো হয়। সার্ভারে প্রচুর চাপ পড়ায় টিকিট বিক্রির শুরুর দিনই প্রায় ৪০ মিনিটের জন্য বন্ধ ছিল টিকিট বিক্রির প্রক্রিয়া। টিকিট বিক্রির কার্যক্রম শুরুর কিছুক্ষণের ভেতরই সার্ভার ডাউন হয়ে গিয়েছিল আইসিসির নির্ধারিত টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুক মাই শোয়ের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর