August 25, 2026, 2:20 pm

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ৫

Reporter Name
  • আপডেট Tuesday, August 25, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–রাজিব হোসেন রাজু (২০), মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. রনি ব্যাপারী (২৯) ও জিসান হোসেন (২০)। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের সময় ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগ ও থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর