November 23, 2026, 7:03 pm

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Thursday, January 18, 2024
  • 117 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হেড অব ডেলিগেশন এবং রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর চার্লস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় বলেন, বৈশ্বিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মধ্যে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর