May 31, 2026, 8:03 pm

টঙ্গীতে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Thursday, June 1, 2023
  • 177 জন দেখেছে

গাজীপুর সিটি নির্বাচন গত ২৫ মে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫৭নং ওয়ার্ডের সদ্য বিজয়ী কাউন্সিলর অনুসারীদের হামলা, মারধর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এলাকাবাসী মানববন্ধন করেছে।
এ সময় বক্তারা বলেন, সিটি নির্বাচনে আমরা দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করেছি। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মিষ্টি কুমড়া প্রতীক শেখ মো: নজরুল ইসলামের হয়ে কাজ করি। নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীকের কাউন্সিলর প্রার্থী পরাজিত হলে বিজয়ী কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন সরকারের অনুসারীরা নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে আমাদের উপর অত্যাচার শুরু করে। তারা আমাদের ঘরবাড়ী দোকানপাট ভাঙচুর চালায় আমাদের মারধর করে বাসা বাড়ীতে তালা লাগিয়ে দেয়। তাদের ভয়ে এলাকায় যেতে পারছি না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানাই। আমরা এ দেশের নাগরিক আমাদের স্বাভাবিক ভাবে বাঁচতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ আলম, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক টঙ্গী থানা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন রাসেল, ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মোহাম্মদ আলী, জাফর সিকদার, আবু তালেব, খোকন, সাঈদ মিয়া, কাজলী বেগম, সকিনা, রাহেলা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর