May 26, 2026, 3:53 pm

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ৩

Reporter Name
  • আপডেট Monday, July 17, 2023
  • 162 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর :: রংপুরের মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণসহ ভিডিও ধারণ করার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, কাছনা তকিটারী গ্রামের মাহবুব রহমানের ছেলে এরশাদ আলী (৪০), সোনালীপাড়ার মোহন চন্দ্র রায়ের ছেলে গণেশ রায় (৩৫) ও ইউনুস আলীর ছেলে রতন মিয়া (২৭)।

সোমবার বিকেলে গ্রেফতার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, রবিবার রাতে সোনালীপাড়ার বাসিন্দা ওই গৃহবধূ রান্না ঘরে রান্না করছিলেন। বাড়িতে একা পেয়ে এরশাদ আলী ও তার সহযোগী গণেশ ও রতন মিয়া রান্না ঘরে প্রবেশ করে ওই গৃহবধূর মুখ চেপে ধরে। এ সময় এরশাদ ওই গৃহবধূকে ধর্ষণ করে ও অপর দু’জন সেটি মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে গণেশ ও রতন মিয়াও ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে হারাগাছ থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে কাছনা এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে। হারাগাছ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কমল মোহন্তবলেন, ভিকটিম নিজে বাদী হয়ে মামলা করলে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেছি। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর