June 25, 2026, 1:35 am

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

Reporter Name
  • আপডেট Thursday, November 20, 2025
  • 80 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসরাইল হাওলাদার। গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে জিএমপির কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) তিনি জিএমপি সদর দপ্তরে যোগদান করলে ফুল দিয়ে নবাগত কমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান। দায়িত্ব গ্রহণের পর জিএমপির একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল নবনিযুক্ত কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি জিএমপির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অফিসিয়াল মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন কমিশনার ইসরাইল হাওলাদার জানান, আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর