June 24, 2026, 12:40 pm

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি

Reporter Name
  • আপডেট Wednesday, June 24, 2026
  • 40 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক::  কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গাজীপুর মহানগর তাতীদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার সকালে টঙ্গীর কলেজ গেইট, গাজীপুরা ও বোর্ড বাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন।
গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু-এর নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মহানগর তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ দেশবিরোধী অপপ্রচার, অস্থিতিশীলতা সৃষ্টি এবং নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন। প্রতিবাদ কর্মসূচি শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন মুকুল, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, গাছা থানা সভাপতি মোঃ ওসমান, তাঁতীদলের সহ সভাপতি জজ মিয়া, সহ-সভাপতি জুবরাজ, টঙ্গী পশ্চিম থানা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন, হাসান চঞ্চল, বদিউর রহমান, ৪৩নং ওয়ার্ড সভাপতি টুটুল, গাছা থানা জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর মামুন, গাছা থানা সহ-সভাপতি রতন, ৫০ নং ওয়ার্ড সভাপতি মোঃ শাওনসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর