June 7, 2026, 1:01 am

কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, June 6, 2026
  • 24 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা-ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে গাজীপুরের টঙ্গীতে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে আয়োজিত এ মিছিলে স্থানীয় যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং কেন্দ্রীয় যুবদলের নতুন নেতৃত্বের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতাকর্মীরা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাইফুল আক্তার, টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা মোঃ সালাউদ্দিন আহম্মেদ, ৪৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুল খালেক, ৪৭ নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি ফজরুল হক সরকার, ৫৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি আবুল হোসেন, টঙ্গী থানা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম, যুবদল নেতা আব্দুল কুদ্দুস, সাফিন আহম্মেদ শ্যামল, ৪৩ নং ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেন পাঠান, ৫৭ নং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক হেলিমুর জামান কালু, ৪৯ নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুল রশিদ, কৃষক নেতা মনির হোসেন, মোঃ শাহজাহান মিয়া, সওকত হোসেন, সাকির আহম্মেদ, আরাফ রিফাত এবং ৪৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মোল্লাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। তারা যুবসমাজকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল বলেন, কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে।

তিনি আরও বলেন, যুবদল সবসময় গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী টঙ্গী পূর্ব থানা যুবদল সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর