June 25, 2026, 5:28 am

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ

Reporter Name
  • আপডেট Tuesday, May 12, 2026
  • 84 জন দেখেছে

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধ:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সুন্দর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার রাত ৮টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। প্রেসক্লাবের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃজাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ তারেক।

এছাড়াও সহ-সভাপতি এস এইচ কাইয়ুম ও ফয়সল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃহাদিস মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হক শুভ,কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব ও মো. ইসহাক মিয়া,সদস্য মোঃমিজানুর রহমান মানিক,ফয়সাল আহমেদ শাকিল,আব্দুল্লাহ আল নোমান এবং মেহেদী হাসান।এসময় উপস্থিত সকল সদস্য একে অপরকে শুভেচ্ছা জানান এবং প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর