স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ধলীপাড়া সাহেব বাড়ি রিসোর্টে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি লে. কর্ণেল (অব:) আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে সমিতির সহ সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো. আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য কফিলউদ্দিন, ভাওয়ালগড় ইউপি সদস্য আলী আজগর শেখ সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজীপুর জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে যে সমিতিটি প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই চিন্তা টি অবশ্যই মহৎ। আমরা আশা করছি আবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কল্যাণের পাশাপাশি সামাজিক উন্নয়নে এ সমিতি তার ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, গত ৩ জুন ২০২৩ তারিখে উক্ত সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সচ্ছ ভোটের মাধ্যমে সমিতির ১১ সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।