June 7, 2026, 8:48 am

‘বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত’

Reporter Name
  • আপডেট Thursday, July 27, 2023
  • 121 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর :: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বিএনপি-জামায়াতের আমলে শ্রমিকরা তাদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছিল। শ্রমিকদের গুলি খেয়ে মরতে হয়েছিল। ন্যায্য অধিকার পেতে আন্দোলন পর্যন্ত করেছিল শ্রমিকরা। নির্যাতন করে শ্রমিকদের মুখ বন্ধ করে দিয়েছিল। সেই শ্রমিকরা আজ শান্তিতে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকার বলেই শ্রমিকদের বিপদ-আপদে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আজকে দেশ উন্নয়নশীল। শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। শ্রমিকরা বাংলাদেশের প্রাণ। শ্রমিকদের ঘামের বিনিময়ে এ দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে। 

বৃহস্পতিবার দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা ট্রাক ট্যাংকললি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে পরিমাণ উন্নয়ন সাধিত হয়েছে বিএনপি জামায়াতের আমলে তা হয়নি। তারা শুধু লুটপাট করেছে। সেই বিএনপি-জামায়াতের হাত থেকে বাঁচতে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় নিয়ে আসছেন। শেখ হাসিনা নিজের জীবনের মায়া ত্যাগ করে এদেশের মানুষের কথা চিন্তা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সকল ক্ষেত্রেই উন্নয়ন করেছেন। বিএনপি-জামায়াতের আমলে ২২ ঘণ্টা বিদ্যুতের  লোডশেডিং থাকতো। এখন তা আর হয় না। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, ক্রীড়াঙ্গনে ব্যাপক সাফল্য এনে দিয়েছেন শেখ হাসিনা। উন্নয়নে ভাসছে দেশ।দেশের মানুষ শান্তি চায়। বিএনপির আন্দোলন চায় না। শান্তির জন্য জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আলোচনা সভা শেষে মৃত শ্রমিক পরিবারের মাঝে ও শ্রমিক পরিবারের মেয়ের বিবাহের জন্য চেক (অর্থ) বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। 

জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন, প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী, বিশেষ অতিথি আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবুল বাশার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন,জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মো. সেরাজুল ইসলাম, পৌর মো. সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সংগঠনের উপদেষ্টা মো. হুমায়ূন কবীর, সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মানিকুল ইসলাম মানিক। সঞ্চালনে ছিলেন সংগঠনের যুগ সাধারণ সম্পাদক মো. আফজাল হেসেন। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর