মো: জাফর আলী:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার টঙ্গীর স্টেশন রোডের কামারপাড়া মোড়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা এবং মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব বীর রহমান, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের সিনিয়র সহসভাপতি রনি দেওয়ান, ৫৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ৫৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক শেখ মানিক, পূর্ব থানা যুবদল নেতা হুমায়ুন কবির, ফারুক মৃধা, মনির সিকদার, সানি, মাহরুফ, মফিজ উদ্দিন, হাবিব, নাজমুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা নাশকতা বরদাশত করা হবে না। রাজনৈতিক কর্মসূচির নামে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। তাঁরা আরও বলেন, টঙ্গী একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই যেকোনো উসকানি ও বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জননিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।