মোঃ আবু সাঈদ চৌধুরী:: আসন্ন বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগিতায় হোটেলটিতে শুরু হয়েছে ব্যতিক্রমী উৎসবের আয়োজন।
ভূমি থেকে ১৪০ ফুট উচ্চতায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা, আকর্ষণীয় ক্রিসমাস ট্রি এবং জিঞ্জারব্রেড দিয়ে তৈরি উড়োজাহাজ এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ। ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ক্রিসমাস ট্রি আলোকিত করা, জিঞ্জারব্রেড উড়োজাহাজ উন্মোচন ও ঐতিহ্যবাহী কেক মিক্সিং অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
অনুষ্ঠানে আইএইচজি দক্ষিণ-পশ্চিম এশিয়ার
এরিয়া ও ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার বলেন, প্রচলিত সাজসজ্জার বাইরে গিয়ে ঢাকাবাসীর জন্য ব্যতিক্রমী উৎসবের অভিজ্ঞতা তৈরি করাই এবারের আয়োজনের লক্ষ্য।
ডিসেম্বরজুড়ে হোটেলটিতে থাকছে ক্রিসমাস কার্নিভাল, বিশেষ ব্রাঞ্চ ও ডিনার এবং ৩১ ডিসেম্বর মিউজিক্যাল নাইট। পাশাপাশি পাওয়া যাবে বিশেষ ক্রিসমাস কেক, গুডি বক্স ও বিভিন্ন ধরনের বেকড ডেজার্ট।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ২৭ নভেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ক্রিসমাসের সাজসজ্জা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ২৮৪টি কক্ষবিশিষ্ট পাঁচ তারকা এই হোটেলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কুর্মিটোলায় অবস্থিত।