November 25, 2026, 3:36 pm

টঙ্গীতে আবারও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Wednesday, November 25, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বর্ধিত মজুরি প্রত্যাখ্যান করে দাবীকৃত মজুরির দাবিতে গাজীপুরের টঙ্গীতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাকশ্রমিকরা। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে সাতাইশ বাগানবাড়ি ও খাঁপাড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকাল দশটার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড ও এশিয়া পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং সাতাইশ এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে দুপুর সাড়ে বারোটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে বাগানবাড়ি মন্ডল, তুসুকা, সাতাইশ এলাকার চায়না ও ভিয়েলাটেক্স এবং খাঁপাড়া এলাকার সিজন ড্রেসেস কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সাতাইশ আঞ্চলিক সড়ক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এবং খাঁ পাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ এবং ধাওয়া দিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সকাল থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। মহাসড়ক অবরোধকালে তাদেরকে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর