November 24, 2026, 6:49 pm

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, November 24, 2026
  • 28 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক:: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছে। একই সময় নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ২৮৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২৫৬ শিশু। একই সময় পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩০০ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ২৩ হাজার ১৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর