November 24, 2026, 12:16 pm

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

Reporter Name
  • আপডেট Tuesday, November 24, 2026
  • 19 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: ছোট পর্দার অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বগুড়ায় সিনেমার শুটিং করছিলেন তিনি। জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। জানা গেছে, সোহেল খান বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। অভিনেতার মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।
অন্যদিকে, শাহরিয়ার নাদিম জয় ফেসবুকে এক পোস্টে অভিনেতগার মৃত্যুর বিষয়টি জানান। পোস্টে জয় জানান ‘নসিব’ নামের একটি সিনেমায় তারা বগুড়ায় একসঙ্গে শুটিং করছিলেন। হঠাৎ অভিনেতা অসুস্থ হয়ে যায়। পোস্টে জয় বলেন, একসঙ্গে শুটিং করছিলেন তারা।
একসঙ্গে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম ‘নসিব’। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত।
জয় আরও বলেন, সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর