November 23, 2026, 5:21 pm

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি-দক্ষিণ কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার

Reporter Name
  • আপডেট Monday, November 23, 2026
  • 15 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) কার্যালয় পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান। আজ সোমবার (২৩ নভেম্বর) তিনি ডিবি-দক্ষিণ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি কার্যালয়ে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের খোঁজখবর নেন এবং পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের আবাসন ও খাবারের ব্যবস্থা, ব্যারাক এবং অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-দক্ষিণ শাখার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর