November 20, 2026, 6:19 pm

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

Reporter Name
  • আপডেট Friday, November 20, 2026
  • 2 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল ও এতিম-দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এসব কর্মসূচির আয়োজন করা হয়। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ক্যাম্পাসে এতিম ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ বিভিন্ন ভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙানো হয়।
দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক এস এম মাসুদ রানা, এস্টেট দপ্তরের পরিচালক মুহাম্মদ মোসলেম উদ্দিন, প্রক্টর মো. সুমন রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর