November 19, 2026, 7:33 pm

গাজীপুরের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান: জিএমপি কমিশনার আশিক সাঈদ

Reporter Name
  • আপডেট Thursday, November 19, 2026
  • 6 জন দেখেছে
শেখ কামরুল হাসান সাহা:: শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুরের জয়দেবপুরে পিটিআই অডিটোরিয়ামে গাজীপুরশাহীন শিক্ষা পরিবার আয়োজিত বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক আইকন পুরস্কার হিসেবে ল্যাপটপ প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু ভালো ছাত্র হলে হবে না, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে হবে।” তিনি আরও বলেন, “তোমরা দেশের ভবিষ্যৎ। তোমরা সবাই মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হও।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় পুলিশ কমিশনার গাজীপুর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে একটি সচেতন, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর