November 20, 2026, 2:58 am

শেখ হাসিনা পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন জনগণ এসব ষড়যন্ত্র রুখে দেবে: হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Thursday, November 19, 2026
  • 23 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না। পলাতক শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দেবে। আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর টঙ্গীর সাহারা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড গাজীপুরের সাধারণ মানুষ রুখে দেবে। আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনি, টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, গাছা থানা তাঁতী দলের সভাপতি ও মহানগর তাঁতী দলের সহসভাপতি ওসমান গনি, পুবাইল থানা তাঁতী দলের সভাপতি আব্দুল হাই, বিএনপি নেতা আলী আহমেদ টুকু, মো. শামীম, শাহিন ইসলাম,ফারুক মৃধা, বীর রহমানসহ গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অপরদিকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি। টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল টঙ্গী সেনাকল্যাণে ভবনের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট, আনারকলিসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসমাইল সিকদার বসু, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, মোহাম্মদ আজাদ, শাহ আলম, মোহাম্মদ শামীম, ফয়সাল আহমেদ, মোহাম্মদ আলকাস, নুর উদ্দিন অপু প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর