November 19, 2026, 9:16 pm

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে বিএনপির শ্রমিক দল ও যুবদলের মোটরসাইকেল মহড়া

Reporter Name
  • আপডেট Thursday, November 19, 2026
  • 7 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিএনপির শ্রমিক দল ও যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে টঙ্গীর ৪৪ নম্বর ওয়ার্ডে এ শোডাউনের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক গাজী দাউদ এবং গাজীপুর মহানগর সাইবার দলের সাধারণ সম্পাদক আরাফ রিফাত। এ সময় যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মোটরসাইকেল শোডাউনটি টঙ্গীর গোপালপুর, জিনু মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তুলে ধরেন। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শোডাউন চলাকালে কামাল হোসেন বুলু বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি এবং দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন। আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সময় গাজীপুর মহানগর সাইবার দলের সাধারণ সম্পাদক আরাফ রিফাত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শোডাউনে অংশগ্রহণকারীরা দলীয় ঐক্য সুসংহত করা এবং যেকোনো পরিস্থিতিতে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর