November 16, 2026, 12:07 am

গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শামীম গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, November 15, 2026
  • 31 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে শামীম ওরফে কানা শামীম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে মহানগরীর গাছা থানাধীন মধ্য খাইলকুর আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম।

জানা গেছে, গ্রেপ্তার শামীম গাজীপুর মহানগরীর খাইলকৈর এলাকার মো. জালাল উদ্দিন ওরফে জাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় মাদকব্যবসা, ছিনতাই, মারামারি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শামীম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকব্যবসা, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে গাছা থানাসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এদিকে শামীমকে গ্রেপ্তারের খবরে গাছা থানা এলাকার স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর