November 16, 2026, 12:08 am

টঙ্গীতে প্রজাপতি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, November 15, 2026
  • 32 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর শিলমুন এলাকায়  ‘প্রজাপতি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ব্যবসায়ীরা বর্তমানে আগের তুলনায় অধিক স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করছেন এবং লাভবান হচ্ছেন। বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও গতিশীল হয়। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এ জি মাহফুজুর রহমান মানু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও বৃহত্তর টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আইয়ুব আলী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন দিপু, যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পসমৃদ্ধ টঙ্গীতে জনসংখ্যা ও ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে মানসম্মত রেস্টুরেন্ট এবং পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের উপযোগী প্রতিষ্ঠানের চাহিদাও বাড়ছে। এ ধরনের নতুন উদ্যোগ স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রজাপতি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার স্থানীয় বাসিন্দাদের মানসম্মত খাবারের চাহিদা পূরণের পাশাপাশি বিয়ে, জন্মদিন, পারিবারিক পুনর্মিলনী, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে টঙ্গীর শিলমুন এলাকার ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর