November 7, 2026, 4:28 pm

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

Reporter Name
  • আপডেট Saturday, November 7, 2026
  • 6 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহাঃ টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর)  টঙ্গী কলেজগেট এলাকার একটি মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মো. শফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম শুকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব ন্যাশনাল মাস মিডিয়া কমিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নিয়ামত আলী ভূঁইয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, কোষাধ্যক্ষ মো. তারেক হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সেতু মিয়া এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর ব্যবসায়ী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে। ব্যবসায়ীদের যেকোনো ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির উপদেষ্টা রাকিব হোসেন কানন। পরে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, নবনির্বাচিত কমিটির সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক পরিচিতি উপলক্ষে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর