November 5, 2026, 9:12 pm

চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি বাবু গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, November 5, 2026
  • 13 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলার আসামি ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার এখলাছপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর। চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত (ওসি) নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফিরোজ বাবুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মজিবুর রহমান বেপারী।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, গ্রেপ্তার বাবু এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজাসংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫টি মামলা, ডাকাতির তিনটি মামলা এবং অন্যান্য অপরাধে একটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর