November 5, 2026, 5:20 pm

ঈশ্বরগঞ্জ পৌর যুবদল নেতা আব্দুর রাশিদকে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Thursday, November 5, 2026
  • 2 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর যুবদল নেতা আব্দুর রাশিদকে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাঁচামাটিয়া নদীর সেতু সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরশিহারী ও চরহোসেনপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এব্যাপরে আবদুর রাশিদ বলেন, মোবাইল ফোনে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি সাংবাদিকসহ প্রশাসনের কাছে এর বিচার দাবি জানাই।

সম্প্রতি তাঁকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুমকির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন রাজনৈতিক নেতাকে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কাউকে প্রাণনাশের হুমকি দেওয়ার অধিকার কারও নেই। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, আব্দুর রাশিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। মানববন্ধন থেকে আব্দুর রাশিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর