October 17, 2026, 12:24 am

দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ণনা দেওয়া যাবে না: পর্যটনমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, October 16, 2026
  • 7 জন দেখেছে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :: অন্তর্বর্তী সরকার দেড় বছরে ক্ষতি করে গেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ‘১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে তাতো করেছেই। গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তার বর্ণনা দেওয়া যাবে না।’
অন্তর্বর্তী সরকারের ক্ষতির বিষয়ে প্রশাসনে যারা আছেন তারা অবগত বলেও দাবি করেন মন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, ‘বিভিন্নভাবে চক্রান্ত করে তারা (অন্তর্বর্তী সরকার) দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। জনগণ তা হতে দেয়নি।’ আজ শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। বর্তমান গ্যাস সংকটের তথ্য জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, গ্যাসের যে সংকট তা নিরসন হতে এক বছর সময় লাগবে। তারপরও যতটুকু সম্ভব আমদানি করে সরকার গ্যাস দিয়ে যাচ্ছে।
বলেন, অথচ আমাদের দেশের কিছু অসভ্য লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বলে। বট বাহিনী মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে জানিয়েছে মন্ত্রী এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এ সরকার বদ্ধপরিকর বলেও জানান বিমানমন্ত্রী। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের যারা খারাপ কাজ করবেন দল থেকে তাদের বহিষ্কার করতে আমরা প্রস্তুত। এ ছাড়া সরকার চেষ্টা করছে সবকিছু স্বাভাবিক করার। আপনারা সহযোগিতা করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর