October 17, 2026, 12:24 am

টঙ্গীতে ৪ দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, October 16, 2026
  • 34 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে নিজ বাড়ি থেকে চাপাতি, চায়নিজ কুড়াল ও দুটি বড় সামুরাইসহ মো. রাজু মিয়া ওরফে ‘চোক্কা রাজু’ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ১১টি মামলা রয়েছে। এ ছাড়া তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার পুলিশ উত্তর আরিচপুরের হিমারদিঘী এলাকার কো-অপারেটিভ সোসাইটি মাঠ, যা স্থানীয়ভাবে ব্যাংকের মাঠ নামে পরিচিত, সেখানকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজু ওই এলাকার রিপন মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার দেখানো মতে বাড়ি থেকে একটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল ও দুটি বড় সামুরাই উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে পূর্বে ১১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর