October 14, 2026, 8:42 pm

ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, October 14, 2026
  • 30 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. আসাদুজ্জামান আসাদ (৪৮) নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সোহাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আসাদুজ্জামান আসাদ উপজেলার ২ নম্বর সোহাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা যুবলীগের সাবেক সদস্য। এ ছাড়া তিনি ময়মনসিংহ চেয়ারম্যান ফেডারেশনের সাবেক শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, আসাদুজ্জামান আসাদ সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল আয়োজন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া চলমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর