October 14, 2026, 8:41 pm

ঈশ্বরগঞ্জ দুর্গাপূজা ঘিরে পুলিশের অভিযান, আটক ২ মোটরসাইকেল

Reporter Name
  • আপডেট Wednesday, October 14, 2026
  • 35 জন দেখেছে

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিবন্ধন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে থানা-পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ৩টায় শুরু হওয়া এ অভিযানে দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে। দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে চালকদের নিবন্ধন ও নম্বরপ্লেট ছাড়া মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। যারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা জমা দিয়েছেন, তাদের জমার রসিদ সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য, অপ্রাপ্ত বয়স্কদের লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো এবং অসৎ সঙ্গের কারণে কিশোরদের বিপথগামী হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি সন্তানদের কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ বিশেষ অভিযান শুরু হয়েছে। নিবন্ধন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি। সন্তানদের নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যতের স্বার্থে তাদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে খোঁজখবর রাখা জরুরি। জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর